বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অভিনব বিয়ে ইন্টার্ন চিকিৎসকের

বাবার স্বপ্ন পূরণে অভিনব বিয়ে ইন্টার্ন চিকিৎসকের

বাবার স্বপ্ন ছিল ছেলে চিকিৎসক হবেন। বিয়ে করে বউ আনবেন হেলিকপ্টারে। বাবার সেই স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়িতে বউ আনলেন ইন্টার্ন চিকিৎসক তৌফিকুল ইসলাম রনি। নববধূ নীলিমা আফরিন নওমীও ইন্টার্ন চিকিৎসক।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের কাজিয়ারচর থেকে নববধূকে নিয়ে কুয়াকাটা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বরের নিজ বাড়ি সংলগ্ন একটি মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন রনি। এ সময় নবদম্পতিকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। 

বর তৌফিকুল ইসলাম রনি ও কনে নীলিমা আফরিন নওমী দুজনই ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। বর পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের মো. মানিক মিয়া ও মোসা. তাজিনুর বেগম দম্পতির ছেলে। কনে শরীয়তপুরের কাজিয়ারচরের মো. নুরুজ্জামান বেপারী ও নাজমুন নাহার দম্পতির মেয়ে।