রবিবার, আগস্ট ৯, ২০২৬

বিএনপি প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নিচ্ছে: আখতার হোসেন

বিএনপি প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নিচ্ছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিএনপি নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় দলীয় লোক বসাচ্ছে। এতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করছে। এনসিপির লক্ষ্য হলো সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করা। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা নিয়ে নেতারা পায়রা চত্বরে পৌঁছান।