বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ৭ জানুয়ারি যেটি হয়ে গেছে, তার পর বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো৷ বিএনপির নেতাকর্মীদের মাঝেও আমরা হতাশা লক্ষ্য করছি৷ তারা আন্দোলন করছে, কিন্তু টানা তিনবার ক্ষমতার বাইরে৷ আওয়ামী লীগের অপকৌশলের শিকার হয়েছে বিএনপি ও দেশের মানুষ৷
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ডয়েচে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে ‘কেমন সংসদ পেলাম’ বিষয়ে আলোচনায় অতিথি হিসেবে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শুধু বাংলাদেশের মানুষকে বাদ দিয়েছে৷ তবে বিএনপি কোনো বিদেশি শক্তির, অঘটনের দিকে তাকিয়ে নেই৷
