বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

র‌্যাব ডিজি ব্যাজ পেলেন ১২০ কর্মকর্তা

র‌্যাব ডিজি ব্যাজ পেলেন ১২০ কর্মকর্তা

পেশাগত কাজে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যাজ পেয়েছেন এ বাহিনীর ১২০ জন সদস্য। ‘সেবা ও সাহসিকতার’ স্বীকৃতি হিসেবে তারা এ ব্যাজ পান।

রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে এই বাহিনীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডের অনুষ্ঠানে বৃহস্পতিবার এ ব্যাজ তুলে দেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

ব্যাজ প্রদান করা ছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‌্যাব মহাপরিচালক।

এর আগে বুধবার র‌্যাব ফোর্সেসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।