সুদর্শন চেহারা আর সুঠাম দেহ ধরে রাখার অসম্ভব কাজ সহজ করেছেন হৃত্মিক রোশন। স্বাস্থ্য সচেতনদের পক্ষেও এটি যেন বড় এক চ্যালেঞ্জের নাম। বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ হৃতিক রোশন পঞ্চাশের গণ্ডি পার করলেও নায়কের শরীর দেখে তা বোঝার উপায় নেই। সম্প্রতি ফাইটার ছবির সিনে তার বডি দেখে তাজ্জব বনে গেছেন।
ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার কেমিস্ট্রি দেখে উত্তেজিত ভক্তরা। কদিন আগেই পঞ্চাশে পা দিয়েছেন হৃতিক। ফিটনেসের সঙ্গে কখনও আপস করেন না অভিনেতা। তার অ্যাবস দেখে আজও ঘুম উড়ে যায় কোটি তরুণীর।
৫০ বছরেও এমন সুদর্শন চেহারা ধরে রাখা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। তবে কষ্ট করলে তবেই কেষ্ট মেলে! হৃতিকের এই সুদর্শন চেহারার পিছনের রহস্যের উপর থেকে পর্দা উঠল। তার ওয়ার্কআউট রুটিন থেকে ডায়েট ফাঁস করলেন ট্রেনার ক্রিক গেথিন।
ফাইটারের জন্য এইট প্যাক অ্যাবস তৈরি করেছেন হৃতিক। ছবির চরিত্রের জন্য লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। মাত্র পাঁচ সপ্তাহ সময় নিয়ে ফাইটারের প্রস্তুতি সেরেছিলেন। এত কম সময়ে শরীরে আমূল পরিবর্তন কীভাবে আনলেন হৃতিক? ক্রিস জানান হৃতিকের কার্ডিও রুটিন রয়েছে দৌড়, উপবৃত্তাকার প্রশিক্ষণ, সাঁতার। এরপর স্টেয়ার মাস্টার রোয়ারে ওয়ার্কআউট করেন হৃতিক।
ফিটনেস ধরে রাখতে নিয়মিত বক্সিং, কেটলবেল্ট ওয়ার্কআউট, ব্যাটেল রোপসের মতো ট্রেনিং করেন তিনি। ঘুম নিয়ে ভীষণ সচেতন হৃতিক। রাত ৯টার মধ্যে শুয়ে পড়েন হৃতিক। যা ভারতীয়দের জন্য বেশ কষ্টসাধ্য।
-1705146142.jpg)