বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টায় মুবিনের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টায় মুবিনের জামিন নামঞ্জুর

ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৫ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ৬ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় মুবিন কেআইবির সামনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। তিনি গাড়ির পাশে এসে তাঁকে সালাম দেন। পরে ঘটনাস্থলেই মুবিনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।