বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

সংসদ নির্বাচনে ৩-৪ শতাংশ ভোট পড়েছে: পার্থ

সংসদ নির্বাচনে ৩-৪ শতাংশ ভোট পড়েছে: পার্থ

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটি নির্বাচন নয়, এটি আওয়ামী লীগের একটা দলীয় কাউন্সিল, যা সরকারি টাকায় হয়েছে। এটাকে কোনোভাবেই নির্বাচন বলা যাবে না। এটাকে দলীয় কাউন্সিল বলা যাবে। 

শনিবার রাতে সমসাময়িক রাজনীতি নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে অংশ নিয়ে এসব কথা বলেন তরুণ এ রাজনীতিক।  

ব্যারিস্টার পার্থ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নিজ দলের ভেতরে গণতন্ত্র চর্চা করেছে আওয়ামী লীগ। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে, গত ১৫ বছর ক্ষমতায় থেকে অনেক এমপি-মন্ত্রী ভেবেছিল যে, আর মনে হয় জনগণের কাছে যেতে হবে না। কিন্তু দলেরই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে অনেককে বেগ পেতে হয়েছে।  

তিনি আরো বলেন, হঠাৎ করে আমরা যদি বলি যে, এই নির্বাচনে কোনো ভোটার যায়নি, সেটা সঠিক হবে না। নির্বাচন পর্যবেক্ষণে দেখা গেছে, ৫০-৬০টা সিটে যেখানে গড় ২৫-৩০ শতাংশ ভোট পড়েছে বা মানুষ গেছেন। সেখানে জাতীয় ইস্যু সামনে না রেখে মন্ত্রী বা এমপিকে হারানোর জন্য ভোট দিয়েছে। বাকি সব আসন ৩-৪ শতাংশের বেশি ভোট পড়েনি।