রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬

সরকারি সফরে সেনাবাহিনী প্রধান কাতার গেছেন আজ

সরকারি সফরে সেনাবাহিনী প্রধান কাতার গেছেন আজ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে আজ কাতার গেছেন ।

সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

আইএসপিআরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে ফিরে আসবেন।