বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

‘গডফাদার বা বয়ফ্রেন্ড, আমার কিছুই নেই’

‘গডফাদার বা বয়ফ্রেন্ড, আমার কিছুই নেই’

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী এবং লেখিকা হিসাবে পরিচিত আশনা হাবিব ভাবনা। সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন এই অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও তিনটি সিনেমা। লিখছেন নতুন উপন্যাস।

লেখালেখি নিয়ে ব্যস্ততা বিষয়ে গণমাধ্যমকে ভাবনা বলেন, এখন ভীষণ ব্যস্ত। পুরো সময়টা লেখালেখিতে দিচ্ছি। এবারের বইমেলায় আমার লেখা একটা উপন্যাস প্রকাশ পাবে। নাম ‘কাজের মেয়ে। সেটাই লিখছি এখন।

অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, নির্বাচন আর লেখালেখির কারণে একটা ছোট্ট বিরতিতে ছিলাম। সামনের মাস থেকেই শুটিং শুরু হবে দুটি সিনেমার। একটার নাম ‘চারুলতা’। পরিচালনা করছেন রাইসুল ইসলাম অনি। এ সিনেমায় একজন চুড়ি বিক্রেতার ভূমিকায় অভিনয় করছি আমি। এছাড়া আরেকটি সিনেমায় যুক্ত হয়েছি সম্প্রতি। তবে সেটা নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না। কয়েকদিন পর নির্মাতা বা প্রযোজকই অফিশিয়ালি ঘোষণা দেবেন।

ভাবনা বলেন, এ বছরটা আমি খুব ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করেছি। ঠিক করেছি এ বছর অনেক কাজ করব। আমি তো আসলে টাকার জন্য কাজ করি না। আবার ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার বা বয়ফ্রেন্ডও নেই। তাই আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়। অভিনয়ের জন্য অনেক সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়।