বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। রাজধানীতে অনুষ্ঠিত ‘চরকি কার্নিভ্যাল’-এ সহকর্মীদের সামনে এ সুখবর দিয়ে সবার শুভকামনা নেন। একই সঙ্গে জানান, তিনি আগেই বিয়ে করেছেন। তাঁর স্বামী আবদুল ওয়াদুদ, যিনি দীর্ঘ ১৪ বছরের বন্ধু ছিলেন। মৌসুমী বলেন, ভুল তথ্য ছড়িয়ে পড়ুক—এটি চাননি বলেই এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন। তিনি জানান, মা হওয়ার নতুন অনুভূতি উপভোগ করছেন এবং নিজের ও অনাগত সন্তানের জন্য সবার দোয়া কামনা করেছেন।