বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ভারজুড়ে বিক্ষোভে চাপে মোদি সরকার

ভারজুড়ে বিক্ষোভে চাপে মোদি সরকার

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বুধবার দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাটনা, সুরাট ও লখনউসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানাচ্ছেন। বিরোধী নেতাদের আটক ও শিক্ষার্থীদের ওপর পুলিশি বলপ্রয়োগের অভিযোগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে নিরাপত্তা জোরদার এবং একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

এদিকে আন্দোলন ঘিরে আইনি লড়াইও শুরু হয়েছে। পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে। আদালত সিসিটিভি ফুটেজ, বডি-ক্যামেরার রেকর্ডিংসহ সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, শিক্ষার্থী আন্দোলন ও বিরোধী দলগুলোর সক্রিয়তায় মোদি সরকার বাড়তি রাজনৈতিক চাপের মুখে পড়েছে।