সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ আয়োজিত সুনামগঞ্জ পিটিআই হলরুম মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
প্রতিমন্ত্রী বলেন সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে। বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থাসহ শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচি চালু হয়েছে। শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেজন্য শিক্ষক অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। প্রধান শিক্ষকদের এলাকার স্থানীয় জনসাধারণকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ববি হাজ্জাজ বলেন, স্কুল ফিডিং পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রাথমিকভাবে হাওরাঞ্চলে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করবে। পর্যায়ক্রমে তা সারাদেশে বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প পরিচালক আবুল আমিন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সুনামগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভা সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আহাম্মদ।
সভার শুরুতে তিনি শিক্ষার্থীদের অঙ্কিত প্রাফিতি ঘুরে দেখেন। এছাড়াও তিনি তাহিরপুর উপজেলার পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
