বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর মধ্যে প্রতিবার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নগদে ও বাকি অর্থ কার্ডে খরচ করা যাবে।

ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ১২ বছরের কম বয়সীরা ৯ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবেন।