বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

নিপাহ ভাইরাস: খেজুরের কাঁচা রস খেয়ে মৃত্যু

নিপাহ ভাইরাস: খেজুরের কাঁচা রস খেয়ে মৃত্যু

খেজুরের কাঁচা রস খাওয়ায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, তিনি খেজুরের কাঁচা রস খেয়েছিলেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মানিকগঞ্জে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব চিহ্নিত হয়। এর পর থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে।