মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

টানা দরপতনে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

টানা দরপতনে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

ব্রেন্ট ক্রুড ফিউচারের লেনদেনে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমে প্রতি ব্যারেল ১০৭.৯২ ডলারে নেমে এসেছে। সোমবার (১৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কার্যকর হওয়ার কয়েক দিন আগে শুক্রবারে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে রাশিয়া-সম্পর্কিত একাধিক পরিকল্পিত নিষেধাজ্ঞা বাতিল করার পরই এই মূল্যপতন শুরু হয়। এই আদেশের মাধ্যমে রাশিয়ার পণ্যসামগ্রীর ওপর নির্ধারিত শুল্ক এবং দেশটির কাছ থেকে তেল ও গ্যাস ক্রয়ের ওপর প্রস্তাবিত জরিমানা স্থগিত করা হয়।

এর আগে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা হুমকির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় গত মে মাসের পর প্রথমবারের মতো গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছেছিল।

সূত্র: আল জাজিরা