বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

তাসনিম জারার পদত্যাগ নিয়ে যা বললেন নুসরাত তাবাসসুম

তাসনিম জারার পদত্যাগ নিয়ে যা বললেন নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাসনিম জারার পদত্যাগের পেছনে জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয়টি একমাত্র কারণ ছিল না বলে মন্তব্য করেছেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত বলেন, তাসনিম জারা জোট গঠনের আলোচনায় যুক্ত ছিলেন। জোট ঘোষণার পর তিনি পদত্যাগ করেন। তবে পদত্যাগের বিষয়ে দলের পক্ষ থেকে কী ঘটেছিল, তা তাঁদের কাছে স্পষ্ট করা হয়নি বলে জানান নুসরাত।

তিনি বলেন, তাসনিম জারার রাজনৈতিক পরিকল্পনা ও আকাঙ্ক্ষা থাকতে পারে। শুধু জোটের কারণে তিনি পদত্যাগ করেছেন—এমন ধারণা করা ঠিক হবে না। এর পেছনে আরও কারণ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।