সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

কড়াইল বস্তিতে ভোরে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

কড়াইল বস্তিতে ভোরে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ আগুন লাগে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তিনি কড়াইল বস্তির টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।

বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফরিন আখতার সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।