বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

গাইবান্ধায় ভোটকেন্দ্রে আগুন

গাইবান্ধায় ভোটকেন্দ্রে আগুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পায় নির্বাচনী কাজে নিয়োজিত সদস্যরা।

শনিবার রাত সাড়ে দশটার পরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৫ নং ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা একটি কক্ষে বাহির থেকে কেরোসিনের বোতল ফেলে তার মধ্যে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানানো হলে সাঘাটা থানা পুলিশ ও বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে নির্বাচনী সরঞ্জামাদির কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মমতাজুল ইসলাম।বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।