ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন জুবায়ের হোসাইন। তিনি উপ-প্রশিক্ষণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন এই ছাত্র নেতা।
তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। এই মেধাবী ছাত্র নেতা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত রয়েছেন। ঢাবি’র টিএসসি ভিত্তিক মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন স্লোগান'৭১ এ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জুবায়ের হোসাইনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।
তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবি ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য প্রাণ উজাড় করে কাজ করবে এবং যেকোনো সংকটে মাঠে থাকবে।
