বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

হেরে গেলেন হাসানুল হক ইনু

হেরে গেলেন হাসানুল হক ইনু

কুষ্টিয়া-২ আসনে ২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন হাসানুল হক ইনু।  তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এক লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন।

মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি টানা তিনবারের এমপি।