বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সৌদির ঐতিহ্যবাহী পোশাকে মেসি

সৌদির ঐতিহ্যবাহী পোশাকে মেসি

সৌদি আরবের বিভিন্ন প্রকল্পে শুভেচ্ছা দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নানা সময় কাজ করেছেন কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি। এবার দেশটির বিখ্যাত বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড সাইয়্যারের অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় দেশটির ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল তাকে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধবধবে সাদা থোব এবং লাল-সাদা কেফিয়াহ বা রুমাল পরা অবস্থায় লিওনেল মেসিকে দেখা গেল বেশ কয়েকটি ভিডিও এবং ছবিতে। ছবিগুলো শেয়ার করা হয়েছে সাইয়্যারের পেইজ থেকে।