ফুলপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমরান হাসান পল্লব বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমার জন্য দোয়া করবেন।
ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়নের কান্দা পাড়া গ্রামে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, আমরা সকলে মিলে এক সাথে অন্যায়ের প্রতিবাদ করবো। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জীবনে চলার পথে অনেক সমস্যা থাকবে। এটাই স্বাভাবিক। ঐক্যবদ্ধ ভাবে আমাদের এসব সমস্যা সমাধান করতে হবে। কথায় আছে, দশের লাঠি একের বোঝা। আর সবচেয়ে বড় কথা মহান আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য পবিত্র কোরআন শরীফে নির্দেশ প্রদান করেছেন।
কান্দাপাড়া গ্রামবাসী এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মো. আবু তালেব। এখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক,নিজাম উদ্দিন, কাদির,ওয়াসেল,মাহমুদ হোসেন, সাহেব আলী প্রমুখ।
