জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম বারের নব নির্বাচিত সম্পাদক সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে রবিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্ট্রার ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসাইন হুমায়ন, আইনজীবী সেলিম আশরাফ চৌধুরী প্রমুখ।
