ময়মনসিংহের ফুলপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমরান হাসান পল্লব জামিন পেয়েছেন। সোমবার ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান।
মামলাটির আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ এনায়তেুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ফুলপুর উপজেলার এক বিস্ফোরক মামলায় তাকে ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে। আমার মক্কেল একজন সৎ ব্যক্তি।
তিনি আরো বলেন, এমরান হাসান পল্লব এই মামলায় পূর্বেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ এমরান হাসান পল্লবের উপস্থিতিতে আদালতে হাইকোর্টের জামিনের আদেশ জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এমরান হাসান পল্লব বলেন, আমাকে কষ্ট দেয়ার জন্য জাতীয় নির্বাচনের আগে মিথ্যা মামলা দেয়া হয়েছে। যা ষড়যন্ত্র করে করা হয়েছে।
