বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

মেট্রোরেলের পিলারে ফের বাসের ধাক্কা

মেট্রোরেলের পিলারে ফের বাসের ধাক্কা
রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ওই বাসের এক নারী যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিজয় সরণি থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। পথে আগারগাঁও এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর বাসটি মেট্রোরেলের পিলারে গিয়ে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত ৯ এপ্রিল একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছিল। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হন।