বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।