অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। ৬ নভেম্বর রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠি অনুযায়ী, গত ৭ জুলাই তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি ওই নোটিশের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।
সংগঠনের সালিশ ও বিবাদ মীমাংসা বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের সভায় তাঁর সদস্যপদ স্থগিত করা হয়। ৪ অক্টোবরের তারিখে পাঠানো চিঠিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
