শনিবার, নভেম্বর ৭, ২০২৬

মাতারবাড়ি বন্দর ঘিরে ভারতের কী স্বার্থ, নতুন করে যে প্রশ্ন উঠছে

মাতারবাড়ি বন্দর ঘিরে ভারতের কী স্বার্থ, নতুন করে যে প্রশ্ন উঠছে

জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা এগোচ্ছে। তবে এ প্রকল্পে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার প্রসঙ্গ আসায় ভারতের সম্ভাব্য সুবিধা এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বঙ্গোপসাগরভিত্তিক জাপানের অর্থনৈতিক উদ্যোগ ‘বিগ-বি’র আওতায় মাতারবাড়িতে বন্দর, জ্বালানি অবকাঠামো ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে আগামী পাঁচ বছরে ছয় বিলিয়ন ডলারের বেশি জাপানি বিনিয়োগের কথা রয়েছে।

তবে বিরোধী দল জামায়াতে ইসলামী কানেক্টিভিটির নামে ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকেরা বলছেন, ভারত, চীন ও জাপানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা জরুরি।