রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬

দেশ ছেড়ে পালানোর চেষ্টা আ.লীগের ১৯ নেতা ব্যবসায়ীর

দেশ ছেড়ে পালানোর চেষ্টা আ.লীগের ১৯ নেতা ব্যবসায়ীর

শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে কেউ কেউ সীমান্তে ধরাও পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

পালিয়ে যাওয়ার চেষ্টা করা ১৯ জন রাজনৈতিক নেতা, সাবেক সংসদ-সদস্য ও ব্যবসায়ী ইতিমধ্যে বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন। দুবাইভিত্তিক এক অনুসিন্ধানী সাংবাদিক 'দৈনিক আমরাই বাংলাদেশ'-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের ওইসব রাজনৈতিক নেতা ও ব্যসায়ীরা যেসব দেশের নাগরিকত্ব নিয়েছেন; তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ডোমিনিকান প্রজাতন্ত্র, মরিশাস, পর্তুগাল, আলবেনিয়া ও বার্বাডোস।

ভিন দেশে নাগরিকত্ব নেওয়া এই ১৯ জনের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। যারা রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে বিভিন্ন হত্যা মামলার আসামি এবং ওই জেলার সংসদ সদস্য।

এসব আসামিদের নাগরিকত্ব দিলেও মরিশাস, পর্তুগাল ও বার্বাডোস কর্তৃপক্ষ জানিয়েছেন তারা ব্যাপারটি গুরুত্বসহকারে দেখবেন। কোনো তথ্য গোপন করলে তাদের নাগরিকত্ব বাতিল করার অধিকার ওইসব দেশের সরকার রাখেন।

এছাড়া আওয়ামী লীগের কিছু রাজনৈতিক নেতা ও সংসদ-সদস্য বর্তমানে দেশে এবং পাশের রাষ্ট্রে আছেন। তারাও নজরদারিতে রয়েছেন বলে বিদেশি ওই অনুসিন্ধানী সাংবাদিক জানিয়েছেন।