বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ  (ডিবি)।

ডিএমপি'র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে ডিবি। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।