শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬

মেহেরপুর: ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ জন গ্রেফতার

মেহেরপুর: ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ জন গ্রেফতার

মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে।

 

গত শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার সময় সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি রেস্টুরেন্ট থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

 

শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং জয় খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

 

পুলিশের সূত্র জানিয়েছে, রোববার (৬ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে গ্রেফতারকৃতদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।