সোমবার, নভেম্বর ৯, ২০২৬

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়নকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড ও সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিয়ে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের সঙ্গে আরও মানবিক ও সহনশীল আচরণের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে নতুনভাবে সাজানো ও আধুনিকায়নে সরকার প্রয়োজনীয় বরাদ্দ দিতে প্রস্তুত। হাসপাতালের উন্নয়ন হলে অবকাঠামো, চিকিৎসাসেবা ও রোগীদের সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।