শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬

বড় নদীগু‌লো খননের উদ্যোগ নেয়া হচ্ছে :  খাদ্য উপদেষ্টা

বড় নদীগু‌লো খননের উদ্যোগ নেয়া হচ্ছে :  খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে, ফলে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।

 

শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের হাওর উপ‌জেলার অষ্টগ্রা‌মে জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করে‌ছে। আর এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধানের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ্যে উদ্বৃত্ত হ‌বে দেশ। কৃষক যেন ফস‌লের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

 

তি‌নি আরও ব‌লেন, কৃষক হ‌লো উন্নয়‌নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।

 

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ কর‌ছে ব‌লে জানান।

খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগ‌ছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভা‌বে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহানের সঞ্চালনায় কৃষক সমা‌বে‌শে পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের কৃ‌ষি কর্মকর্তা অ‌ভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাও‌রের বি‌ভিন্ন বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন উপদেষ্টা।