বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

দ্বিতীয় বিয়ে নিয়ে জামায়াতে বিতর্ক, এনামুলের সমালোচনার মুখে নজরুল

দ্বিতীয় বিয়ে নিয়ে জামায়াতে বিতর্ক, এনামুলের সমালোচনার মুখে নজরুল

জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে দলীয় অঙ্গনে বিতর্ক তীব্র হয়েছে। যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক গোপনে বিয়ে করার বিষয়টি প্রকাশ্যে সমালোচনা করে বলেন, বৈধ ও সুন্নতসম্মত কাজ গোপনে হওয়া উচিত নয়। একটি অডিও বক্তব্যে তিনি দাবি করেন, ইসলামে বিয়ে প্রকাশ্যেই সম্পন্ন করার বিধান রয়েছে এবং গোপন বিয়েকে সুন্নত হিসেবে উপস্থাপন করা ঠিক নয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে তিনি এক বিবৃতিতে জানান, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাঁর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, প্রচারিত ভিডিওকে রাজনৈতিক উদ্দেশ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে জিম্মি করে অর্থ আদায়, হুমকি এবং ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।