বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রাজধানীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অধ্যাপক কাজী আহমেদ অভিযোগ করেন, ড্যাবের কর্মীরা তাঁর কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন। ঘটনার ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তাঁকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করতে দেখা যায়।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজী আহমেদেরও কিছু দোষ রয়েছে। তাঁর ভাষ্য, সাবেক আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে কাজী আহমেদের বৈঠক নিয়ে প্রশ্ন রয়েছে।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।