বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

ট্রাম্পের সমর্থনে নেতানিয়াহুর অবস্থান শক্ত হয়েছে বলে দাবি

ট্রাম্পের সমর্থনে নেতানিয়াহুর অবস্থান শক্ত হয়েছে বলে দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর সমর্থনের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে সম্ভাব্য পরাজয় এড়াতে পেরেছেন।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থেই তিনি নেতানিয়াহুকে সমর্থন করছেন।

এদিকে ইসরায়েলের নির্বাচনে আংশিক ভোট গণনায় নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে পারে বলে প্রাথমিক ফলে ইঙ্গিত পাওয়া গেছে।