বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

শ্যালিকাকে বিয়ে নিয়ে বিতর্ক, এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা

শ্যালিকাকে বিয়ে নিয়ে বিতর্ক, এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা

নওগাঁয় প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এক যুবক। এ ঘটনায় তাঁকে ও তাঁর দুই স্ত্রীকে মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে ফেসবুক লাইভে এসে ভুল স্বীকার করে দুই স্ত্রীর একজনকে তালাক দেওয়ার ঘোষণা দেন তিনি।

গত ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করেন ওই যুবক। সোমবার রাতে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে যুবক বলেন, ধর্মীয় বিধানটি তাঁর জানা ছিল না। পারিবারিক আলোচনার মাধ্যমে কাকে তালাক দেবেন, তা ঠিক করবেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।