ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে রয়েছে। অন্যদিকে, আরব দলগুলোর আসন বেড়ে ১৯টিতে দাঁড়িয়েছে। বুধবার প্রকাশিত আংশিক ফলে এ চিত্র দেখা গেছে।
নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে রয়েছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার জোট পেয়েছে ৪৭টি আসন। আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ও রা’আমের সম্মিলিত আসনসংখ্যা ১৯।
পার্লামেন্টে আসন পেতে দলগুলোকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। এখনো কয়েকটি দলের ভোট এ সীমার নিচে রয়েছে। বিশেষ ভোট গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।
জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন জানিয়েছেন, নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে তাঁরা নিজেদের রাজনৈতিক শক্তি কাজে লাগাতে চান।
