শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা

আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার রাতে দেওয়া পোস্টে তিনি আমির হামজার জুমার নামাজ আদায়ের স্থান জানতে চান।

পোস্টে তারেক রহমান লেখেন, আমির হামজা কোন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন, তা কেউ জানেন কি না। একই সঙ্গে তার ইমামতিতে নামাজ পড়ার বিষয়ে মন্তব্য করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আমির হামজাকে নিয়ে নারীসংক্রান্ত অডিও-ভিডিও থাকার দাবি করে ফেসবুকে পোস্ট দেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।