শনিবার, নভেম্বর ৭, ২০২৬

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া

শুটিং সেটে বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগের কয়েক মাস পর অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটির দাবি, একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও দুই অভিনেত্রী প্রস্তাবিত সিদ্ধান্ত মানেননি এবং কারণ দর্শানোর নোটিশের জবাবও দেননি।

গত ৪ অক্টোবর পাঠানো চিঠিতে জানানো হয়, গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে দুই অভিনেত্রীর কেউই লিখিত জবাব দেননি। সালিস কমিটির সুপারিশের পর কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বিরোধ মীমাংসায় দুই অভিনেত্রীকে ক্ষমা চেয়ে বিবৃতি ও ভিডিও বার্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তাতে সম্মতি দেননি।