শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

কমিটি সরকারি বেতনস্কেলের অসংগতি, গ্রেডের সামঞ্জস্য এবং বেতন-ভাতা পর্যালোচনা করবে। পাশাপাশি নতুন ঝুঁকিভাতা চালু ও বিদ্যমান ভাতার পরিমাণ পরিবর্তনের বিষয়ে সুপারিশ দেবে।

অর্থ বিভাগ কমিটির দাপ্তরিক কাজে সহায়তা করবে।