২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে। তবে ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ১০ মার্চ ঈদুল ফিতর এবং ১৭ মে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। ঈদুল ফিতরের ছুটি ৮ থেকে ১২ মার্চ এবং ঈদুল আজহার ছুটি ১৫ থেকে ২০ মে নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দুর্গাপূজায় ৯ ও ১০ অক্টোবর দুই দিন ছুটি থাকবে।
