শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান

যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান

কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন আবারও যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট-৫ থেকে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক।

নির্বাচনের প্রাথমিক ফলে শেখ রহমান ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি জর্জিয়ার এই আসনের প্রতিনিধিত্ব করছেন। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে তাঁর গ্রামের বাড়ি। তাঁর ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল জাতীয় সংসদের সদস্য। বড় ভাইয়ের জয়ে পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। উচ্চশিক্ষার জন্য ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে যাওয়া শেখ রহমান জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন।