শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭) মারা গেছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের রঙ্গীখালী এলাকার পাহাড়ে প্রায় ১২০ জনকে জিম্মি করে রাখার তথ্য পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় মানবপাচারকারীরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে বাম কাঁধে গুলিবিদ্ধ হন তিতাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযানে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনা সম্পর্কে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।