শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ

নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির কাছের একটি বাগানে মেয়ের জুতা দেখে খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পান তাঁর বাবা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের একটি বাগানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুথি সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ জানতে পুলিশ, পিবিআই ও সিআইডি কাজ করছে।