রবিবার, নভেম্বর ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনে ৩১০ লাখ কোটি টাকার ধাক্কা

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনে ৩১০ লাখ কোটি টাকার ধাক্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের মুনাফা নিয়ে অনিশ্চয়তা ও নিয়ন্ত্রণের আশঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। এতে এক দিনেই বাজারমূল্য কমেছে প্রায় ৩১০ লাখ ৮৫ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ৫ নভেম্বরের বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৪ টাকা ৩৪ পয়সা ধরে এ হিসাব করা হয়েছে।

এনভিডিয়ার শেয়ারদর কমেছে ৯ শতাংশের বেশি। টেসলার দরপতন হয়েছে প্রায় ১১ শতাংশ। যুক্তরাষ্ট্রের শীর্ষ সাত প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য কমেছে ১ হাজার বিলিয়ন ডলারের বেশি।

দরপতনের প্রভাব ছড়িয়েছে এশিয়া ও ইউরোপেও। জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ৬ শতাংশ করে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা না পাওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য রাজনৈতিক ও নিয়ন্ত্রক পরিবর্তন বাজারে উদ্বেগ বাড়িয়েছে।