রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের

পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের

সাংবাদিক রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের প্রতিবাদে চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। এ সময় তার ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান তারা।

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে তুলে ধরা। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার শুধু ব্যক্তিকে অপমান করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর আঘাত। তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না বলেও মন্তব্য করেন তারা।