রবিবার, নভেম্বর ৮, ২০২৬

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি, পরিয়ে দিলেন মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি, পরিয়ে দিলেন মিথিলা

অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি নির্বাচিত হয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬। শনিবার আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

মুকুট পরানোর সময় মিথিলা পরেছিলেন আইস ব্লু রঙের শিয়ার মারমেইড গাউন। অন্যদিকে, মাহির পরনে ছিল ক্রিম রঙের মারমেইড গাউন।

গত আসরে তানজিয়া জামান মিথিলার সাফল্যের পর এবারের প্রতিযোগিতা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন সামিরা খান মাহি।