বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য

নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য

ইসরায়েলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির ২৬তম পার্লামেন্ট নেসেটের ১২০ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক কর্তৃত্বের অবসানের ইঙ্গিত মিলেছে।

মঙ্গলবার জেরুজালেমে আনুষ্ঠানিক অধিবেশনে সদস্যরা শপথ নেন। তাঁদের মধ্যে চারজন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন সদস্যদের মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে জড়িয়ে রয়েছে। তাঁদের কেউ স্বজন হারিয়েছেন, কেউ স্বজন অপহরণের শিকার হয়েছেন, আবার একজন নিজ পরিবারের সদস্যদের উদ্ধার করেছিলেন। নতুন পার্লামেন্টের যাত্রার মধ্য দিয়ে যুদ্ধপরবর্তী ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ ও নেতৃত্বের পরিবর্তন সামনে এসেছে।