বুধবার, নভেম্বর ১১, ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিকল্প কোন রুটে চলবে?

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিকল্প কোন রুটে চলবে?

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

বিমান কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।